সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুকধারীর হামলায় নিহত ৪, আহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৯ AM

যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি মরমন চার্চে বন্দুকধারীর গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে মিশিগানের ডেট্রয়েট শহর থেকে প্রায় ৯৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে গ্র্যান্ড ব্লাঙ্ক এলাকায় যিশু খ্রিস্ট অব ল্যাটার-ডে সেইন্টস চার্চে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম টমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। তিনি ইচ্ছাকৃতভাবে চার্চে আগুন লাগিয়ে দিলে মুহূর্তেই ভবনটি দাউদাউ করে জ্বলে উঠে এবং ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। টমাস জ্যাকব পাশের বার্টন শহরের বাসিন্দা এবং সাবেক মেরিন কর্পস সদস্য। হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়।

কর্মকর্তারা জানিয়েছেন, গুলিবর্ষণে দুজন ঘটনাস্থলেই মারা যান। আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক ঘণ্টা পরে পুলিশ গির্জার পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে ‘কিছু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। স্যানফোর্ড যখন গাড়ি নিয়ে গির্জায় ঢুকে পড়েন, তখন সেখানে কয়েক শ’ মানুষ উপস্থিত ছিলেন। ভবনটি এখনো পুরোপুরি তল্লাশি শেষ হয়নি, সেখানে আরও আহত ব্যক্তি থাকতে পারে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে ‘খ্রিস্টানদের ওপর আরেকটি লক্ষ্যভিত্তিক হামলা’ বলে উল্লেখ করে এফবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি সহিংসতার এই মহামারী অবিলম্বে শেষ করার আহ্বান জানান।

সূত্র: রয়টার্স

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close