প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা বিএনপির উদ্যোগে যৌথ পরামর্শ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নাসিরনগর পিটিএ সুপার মার্কেটে এই সভাটি অনুষ্ঠিত হয়। নাসিরনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রিয়তোষ আচার্য্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুন।
ডা. জীবন চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি শাহনেয়াজ চৌধুরী এবং যুগ্ম সম্পাদক মো: সিরাজুল ইসলাম সিরিজ। এছাড়া, সভায় চাতলপার ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান বাবুল, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হাসনা হেনা, সাংগঠনিক সম্পাদক গোল বাহার, উপজেলা যুবদল আহ্বায়ক মীর মোস্তফা জালাল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম তাকিউল ইসসামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রস্তুতি সভায় বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। এর মধ্যে সদর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন ভুইয়া, বুড়িশ্বর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, ফান্দাউক ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম, গোয়ালনগর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল কাসেম, ভলাকোট ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি শামছু তালুকদার উল্লেখযোগ্য।
সভা শেষে প্রধান অতিথি উপস্থিত পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের উপহার হিসাবে নগদ অর্থ প্রদান করেন।
স্বদেশ প্রতিদিন/এনআর