শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মতলবে মেঘনা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫১ পিএম আপডেট: ২৮.০৯.২০২৫ ৯:০২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অজ্ঞাত পরিচয় এক মহিলার লাশ ভেসে উঠে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একলাশপুর ইউনিয়নের নয়ানগর ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীর কিনারায় পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয় জেলেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মহিলার বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি প্রায় ১০ বছর ধরে মোহনপুর, এখলাছপুর, দশআনি এলাকায় ভবঘুরে পাগল হিসেবে ঘুরে বেড়াতেন। সকালে জেলেরা মরদেহটি দেখতে পেয়ে ইউপি সদস্য মিজানুর রহমানকে খবর দিলে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী মুন্নাকে অবহিত করেন। 

পরে চেয়ারম্যান ঘটনাটি মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িকে জানান।

খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং মরদেহটি হেফাজতে নেন।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, লাশের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তবে লাশটি আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়ভাবে জানা গেছে, মৃত মহিলা দীর্ঘদিন যাবত এলাকাজুড়ে ভবঘুরে পাগল হিসেবে পরিচিত ছিলেন। 


স্বদেশ প্রতিদিন/শাহো




আরও সংবাদ   বিষয়:  মেঘনা নদী   বৃদ্ধার লাশ   উদ্ধার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close