বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলে গ্যাস পাইপ ফেটে চরম ভোগান্তি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪২ পিএম
টাঙ্গাইলে গ্যাস পাইপ ফেটে চরম ভোগান্তি

টাঙ্গাইলে গ্যাস পাইপ ফেটে চরম ভোগান্তি

টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। এ দুর্ঘটনায় দুই উপজেলার প্রায় ১৪ হাজার গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া মির্জাপুর শিল্প অঞ্চলের ৩৫টি প্রতিষ্ঠানেও বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ।

আজ রবিবার ( ২৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, গ্যাস লাইনের ওপর বৈদ্যুতিক খুঁটি ছিল। দুর্ঘটনার পর সে খুটি সরানোর কাজ চলছে। বতর্মানে তিন উপজেলার প্রায় দুই লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। গ্যাস লাইন মেরামতের কাজ করা হচ্ছে। তবে পুরোপুরি স্বাভাবিক করতে সময় লাগবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close