বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাকৃবিতে দূর্ঘটনাজনিত অগ্নুৎপাত নিবারণের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৭ পিএম
বাকৃবিতে দূর্ঘটনাজনিত অগ্নুৎপাত নিবারণের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাকৃবিতে দূর্ঘটনাজনিত অগ্নুৎপাত নিবারণের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দূর্ঘটনাজনিত অগ্নুৎপাত নিবারণের লক্ষ্যে প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে এ মহড়া অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় লাইব্রেরীয়ান(ভারপ্রাপ্ত) ফৌজিয়া আক্তার এর উদ্যোগে উক্ত প্রশিক্ষণ মহড়ার উদ্বোধন করেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন বাকৃবি ফ্যাবল্যাবের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আদহামসহ লাইব্রেরীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

লাইব্রেরীর সকল জনবলের অংশগ্রহণে উক্ত প্রশিক্ষণ মহড়া সফলভাবে সমাপ্তির পর অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান লাইব্রেরীর বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ-এর কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশন শাখার সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোমেন মূর্শেদের নেতৃত্বে ৮ জন ফায়ার ফাইটারের তত্ত্বাবধানে পরিচালিত উক্ত প্রশিক্ষণ মহড়ার পাশাপাশি গ্যাসের চুলার আগুন, গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কলাকৌশলও হাতেকলমে শেখানো হয়। 

এছাড়াও, বৈদ্যুতিক তারের আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  বাকৃবি  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close