বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাগড়াছড়িতে উত্তেজনা মোকাবিলায় পার্বত্য উপদেষ্টার বিশেষ সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম আপডেট: ২৮.০৯.২০২৫ ৯:৪০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রী ধর্ষণ ও তার পরবর্তী অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা মোকাবিলায় রোববার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

সুপ্রদীপ চাকমা সকল পাহাড়ি ও বাঙালিকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, “জানমালের ক্ষয়ক্ষতি রোধে প্রশাসনকে কঠোর থাকতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকতে হবে। পাহাড়ে শুধু সরকারি বাহিনীর কাছেই অস্ত্র থাকবে; চাঁদাবাজি ও অপ্রীতিকর কর্মকাণ্ড স্থানে উন্নয়নে বাধা সৃষ্টি করছে।”

সভায় জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, পাহাড়ি নেতা রবি শংকর তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতা।

তবে জেলা জুড়ে পরিস্থিতি এখনো থমথমে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টহল জোরদার করেছে। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা এখনও বহাল রয়েছে।

রোববার বেলা ১১টার দিকে গুইমারার রামছু বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়লে কয়েকজন অবরোধকারী আহত হন। রামছু বাজারের বেশ কিছু দোকানপাট আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ দ্বিতীয় দিন চলছে। এতে খাগড়াছড়ি জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। মামলা দায়েরের পর সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করা হয়। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ এবং প্রতিবাদ কর্মসূচি চলছে।


স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   উত্তেজনা   পার্বত্য উপদেষ্টা   বিশেষ সভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close