বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
১৭ বছরেও হয়নি সংস্কার, জরাজীর্ণ কক্ষে ঝুঁকিতেই চলছে পাঠদান
বাউফল (পটুয়াখালী) প্রতনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৭ বছর ধরে সংস্কারের ছোঁয়া মেলেনি পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসায়। নড়বড়ে খুঁটি, ভাঙা দরজা-জানালা আর ফুটো টিনের ছাউনিতে ঝুঁকির মধ্যেই চলছে পাঠদান। প্রতিদিনই দুর্ঘটনার শঙ্কা নিয়ে ক্লাস করছে ২'শর বেশি ছাত্রী।

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির ১২ কক্ষবিশিষ্ট টিনশেড ভবনটি সর্বশেষ সংস্কার হয়েছিল ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের পর। এরপর থেকে আর কোনো সংস্কার হয়নি। বর্তমানে ভবনের ১২ কক্ষের মধ্যে মাত্র দুটি কক্ষে ক্লাস হয়। একটি কক্ষ ব্যবহৃত হচ্ছে সুপারের অফিস হিসেবে, অপরটি শিক্ষক মিলনায়তন। বাকিগুলো জরাজীর্ণ হয়ে একেবারেই অচল।

শিক্ষার্থীদের কাছে এ ভবন এখন আতঙ্কের নাম। হালকা বাতাসেই টিনের ছাউনি ঝনঝনিয়ে ওঠে, বৃষ্টির পানিতে ভিজে যায় বইপত্র। ঝড়-বন্যায় পুরো ভবন কেঁপে ওঠে, ক্লাস বন্ধ হয়ে যায়।

দশম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম জানান, ক্লাস করতে ভয় লাগে। মনে হয় হঠাৎ ছাউনি ভেঙে মাথায় পড়বে। সপ্তম শ্রেণির ছাত্রী উম্মে খাদিজা বলেন, বৃষ্টির দিনে ফুটো টিন দিয়ে পানি পড়ে সব ভিজে যায়। ঝড় এলে ঘর দুলতে থাকে, তখন পড়াশোনায় মন বসে না।

অভিভাবক মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সন্তানরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে। আমরা সবসময় দুর্ঘটনার আশঙ্কায় থাকি।

সহকারী শিক্ষক মাওলানা মহাশিন জানান, এই ভবনে শিক্ষার পরিবেশ নেই। শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত থাকে, বিশেষ করে বর্ষায় উপস্থিতিও কমে যায়।

মাদ্রাসার সুপার মাওলানা মো. আজহার উদ্দিন জানান, ভবনের অবস্থার অবনতি হওয়ায় নতুন ভবনের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদনটি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করেছেন। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশা প্রকাশ করেন।

ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা রহমাতুল্লাহ বলেন, শিক্ষার্থীরা প্রতিবছর ভালো ফল করছে। কিন্তু ঝুঁকিপূর্ণ ভবনের কারণে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে। নতুন ভবন ছাড়া কোনো সমাধান নেই।

পটুয়াখালীর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোশাফিকুর রহমান স্বদেশ প্রতিদিন-কে জানান, আমরা ইতোমধ্যে ভবনের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অনুমোদন মিললেই দ্রুত নির্মাণকাজ শুরু হবে।


স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  সংস্কার   জরাজীর্ণ   পাঠদান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close