
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচ খেলতে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) এ দল প্রকাশ করা হয়।
আগামী ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৪ অক্টোবর দ্বিতীয় ম্যাচটি হংকংয়ে অনুষ্ঠিত হবে। স্কোয়াডের খেলোয়াড়দের অনুশীলন ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
ক্যাম্পে হামজা ৬ অক্টোবর এবং শমিত যোগ দেবেন ৭ অক্টোবর। দুই ম্যাচের পর বাংলাদেশ ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
গোলরক্ষক: মো. সুজন হোসাইন, মিতুল মারমা, মো. মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: সাদ উদ্দিন, তপু বর্মণ, তারিক কাজী, মেহেদী হাসান, মো. শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তাজ উদ্দিন,, মো. আবদুল্লাহ, জায়ান আহমেদ ওমর সজীব।
মিডফিল্ডার: সৈয়দ শাহ কাজেম কিরমানি, মো. রিদয়, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত শোম।
ফরোয়ার্ড: ফাহামিদুল ইসলাম, শেখ মোরসালিন, মো. ইব্রাহিম আল আমিন, ফয়সাল আহমেদ ফাহিম, মো. শাহারিয়ার ইমন, রাকিব হোসেন, সুমন রেজা, আরমান ফয়সাল আকাশ।