বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘পানিতে ভাসমান শাপলা আর প্রতীকের শাপলার এক নয়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, পানিতে ভাসমান শাপলা এবং প্রতীকের শাপলার মধ্যে পার্থক্য রয়েছে। তিনি দাবি করেন, তাদের দল কেবলমাত্র ‘শাপলা’ প্রতীক হিসেবে চেয়েছিল, ‘পানিতে ভাসমান শাপলা’ নয়।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, ‌‘শাপলা তো জাতীয় প্রতীক না। আমরা তো পানিতে ভাসমান শাপলা চাইনি। ব্যালটে কী থাকবে, সেটা স্পষ্ট হওয়া দরকার। আমরা যেমনটা চাইছি, শুধু শাপলা থাকবে, পানিতে ভাসমান শাপলা থাকবে না।’

তিনি জানান, নিবন্ধনের আগে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে সারোয়ার তুষার বলেন, ‘আমাদের আলোচনার ভিত্তিতে কমিশন তখন ১৫০টি নতুন প্রতীক অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। তখনই শাপলার প্রসঙ্গ ওঠে। নাগরিক ঐক্যও একই প্রতীক চেয়েছিল। আলোচনায় বিষয়টি ছিল।’

তুষার অভিযোগ করেন, নিবন্ধনের পর এখন নির্বাচন কমিশন বলছে শাপলা যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, ‘আমরা নিবন্ধনের জন্য আবেদন করার পরেই মানুষ আমাদের সঙ্গে শাপলা প্রতীককে যুক্ত করেছে। জুলাইয়ের পদযাত্রায়ও দেখা গেছে মানুষজন শাপলা নিয়ে এসেছে। এখন এসে কমিশন বলছে, এটা দেওয়া যাবে না।’


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  শাপলা   প্রতীক   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close