বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশে এসেছিলেন ওয়াংচুক, ভারতীয় পুলিশের দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতে গ্রেপ্তার লাদাখ রাজ্য মর্যাদা আন্দোলনের অন্যতম নেতা এবং বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টসে’র বাস্তব চরিত্র হিসেবে পরিচিত সোনম ওয়াংচুকের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দার সঙ্গে যোগাযোগ রাখা, সীমান্তপারের কাছে তথ্য সরবরাহ করা এবং সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে লাদাখ পুলিশের মহাপরিচালক (ডিজিপি) এস. ডি. সিং জামওয়াল জানান, সম্প্রতি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক এজেন্টের সঙ্গে ওয়াংচুকের যোগাযোগ প্রমাণ পেয়েছেন তারা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার লেহ অঞ্চলে সহিংসতায় চারজন বিক্ষোভকারী নিহত হন। এ ঘটনার নেপথ্যে ওয়াংচুকের ভূমিকার অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট (এনএসএ) এর আওতায় মামলা করা হয়েছে। এটা এমন একটি মামলা যেখানে যে কাউকে জামিন ছাড়া দীর্ঘ মেয়াদে আটক রাখার সুযোগ রায়েছে।

সূত্র জানায়, ওয়াংচুককে রাজস্থানের জোধপুরে একটি বিশেষ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লেহ অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে এবং ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, লাদাখে রাজ্য মর্যাদা আন্দোলনের অন্যতম মুখ হলেও সাম্প্রতিক সময়ে ওয়াংচুককে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। তার রাজনৈতিক বক্তব্য, বিদেশ সফর এবং পাকিস্তানি সংযোগের অভিযোগ এখন কেন্দ্রীয় সরকারের কঠোর নজরদারিতে। এই ঘটনায় লাদাখে উত্তেজনা আরও বেড়েছে।

আমাদের কাছে এর রেকর্ড রয়েছে উল্লেখ করে জামওয়াল বলেন, “আমরা একজন পাকিস্তানি গোয়েন্দাকে গ্রেপ্তার করেছি, যিনি ওয়াংচুকের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সীমান্তের ওপারে তথ্য পাঠাতেন। তিনি পাকিস্তানে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন, বাংলাদেশেও সফর করেছেন। তার বিষয়ে অনেক প্রশ্নের উত্তর প্রয়োজন।”

ওয়াংচুক অতীতেও বারবার উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়েছেন উল্লেখ করে ডিজিপি জামওয়াল অভিযোগ করে বলেন, “তিনি আরব বসন্ত, নেপাল ও বাংলাদেশের আন্দোলনের উদাহরণ টেনে স্থানীয় মানুষকে উসকেছেন। তার উসকানিতে সহিংসতা ছড়িয়েছে।”

সোনম ওয়াংচুককে নিয়ে তিনি আরও অভিযোগ করে বলেন, “এই প্রক্রিয়ায় কিছু তথাকথিত পরিবেশবাদী কর্মীও জড়িত ছিলেন। তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। তারা পুরো প্ল্যাটফর্মকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। আর এর কেন্দ্রীয় চরিত্র হলেন সোনম ওয়াংচুক।”

এদিকে এই নেতাকে গ্রেপ্তারের পর রাজ্যজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ওয়াংচুক   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close