বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় বাস চাপায় ছাত্রী নিহতের ঘটনায় মামলা রুজু
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৫ পিএম আপডেট: ২৮.০৯.২০২৫ ২:৫৪ PM
শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় যাত্রীবাহী গাড়ি চাপায় গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শ্রাবন্তি নিহতের ঘটনায় গজারিয়া থানায় মামলা রুজু হয়েছে।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শ্রাবন্তির ঘাতক গাড়ির চালক ও সহকারীকে গ্রেপ্তার ও বিচারসহ বিভিন্ন দাবিতে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এদিকে গতকাল শনিবার রাতে নিহত শিক্ষার্থী শ্রাবন্তি আক্তারের মা লিপি বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফয়সাল আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ওই পুলিশ কর্মকর্তা ‘দৈনিক স্বদেশ প্রতিদিনকে’ জানান, স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী ঘাতক বাসটি ভবেরচর এলাকার একটি রেস্তোরাঁর সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে। মামলার আসামি অজ্ঞাত চালক ও চালকের সহকারী পলাতক রয়েছে। তাদের আটকের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।

মামলা এজাহার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল শনিবার সকালে গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী শ্রাবন্তি আক্তারকে (১৪) কলেজের সামনের মহাসড়কে চাপা দিয়ে গুরুতর আহত করে কুমিল্লা থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস।

আহত শিক্ষার্থীকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক অবরোধ করে রাখে।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি যানবাহনের জানালার কাঁচ ভাঙচুর করে।

নিহত শ্রাবন্তি গজারিয়া উপজেলার চরবাউশিয়া বড়কান্দী গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্কুলের সামনের মহাসড়ক পারাপারের সময়ে সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস শিক্ষার্থীকে চাপা দেয়।

দুর্ঘটনার পরপর সকাল পৌনে ৮টা থেকে পরবর্তী দেড় থেকে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, গাড়ি চাপায় শিক্ষার্থী হত্যার বিচার ও তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনের মহাসড়কে ফুটওভার সেতু নির্মাণসহ কয়েকটি দাবি আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাদের যৌক্তিক দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

গজারিয়া সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান জানান, উপজেলা প্রশাসন, পুলিশ ও দায়িত্বশীল সেনা কর্মকর্তার উপস্থিতিতে সংশ্লিষ্ট বিষয়ে কলেজ কর্তৃপক্ষের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গজারিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close