প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:১২ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী কয়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ মাদক ব্যবসার টাকা উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) পাঁচবিবির কয়া গ্রামের চিহ্নিত মাদক সম্রাট খোরশেদ হোসেনের বাড়ি তল্লাশি করে অবৈধভাবে বাড়িতে মাদক রাখার অপরাধে মাদকসহ তার স্ত্রী ফিরোজা বেগমকে (৪৯) আটক করা হয়েছে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি বুঝতে পেয়ে খোরশেদ সুকৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সালাহ্ উদ্দিনের নেতৃত্বে দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী খোরশেদের বাড়ি তল্লাশি চালিয়ে ফেন্সিডিল ৭ বোতল, ফেয়ারডিল ৫৪ বোতল ও মাদক বিক্রয়ের সাড়ে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব শাকিল আহম্মেদ বলেন, “গতকাল পাঁচবিবির কয়া গ্রামের খোরশেদের বাড়ি অভিযান চালিয়ে মাদকসহ ফিরোজা নামের এক মহিলাকে আটক করা হয়েছে।”
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।”