শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি লেগেই থাকে। সে অনুযায়ী আজও থাকছে সকাল থেকে রাত পর্যন্ত কবিতা পাঠ, মানববন্ধন, হজ সংক্রান্ত ব্রিফিং, দুর্গাপূজা উদ্বোধন ও নিরাপত্তা মহড়া- সব মিলিয়ে দিনভর নানা আয়োজন।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হবে নানা কর্মসূচি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রেস ব্রিফিং

বিকেল ৩টা ৪৫ মিনিটঃ
ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা ও মহড়া সংক্রান্ত প্রেস ব্রিফিং। ব্রিফ করবেন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মসূচি

সকাল ৯টাঃ ফার্মগেটের কৃষি খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে শান্তিপূর্ণ মানববন্ধন করবেন প্রাণিসম্পদ অধিদফতরের আওতায় ডেইরি উন্নয়ন প্রকল্পের ৬১ জেলায় নিয়োজিত ৪২০০ জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার। এ কর্মসূচির আয়োজক বাংলাদেশ এলএসপি কল্যাণ পরিষদ দাবি বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচি

বিকেল ৫টাঃ
বাংলাদেশ সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে হজ প্যাকেজ–২০২৬ সংক্রান্ত প্রেস ব্রিফিং। এতে প্যাকেজ ঘোষণা করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিএনপির কর্মসূচি

সকাল ১১টাঃ
জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে কবিতা পাঠ ও প্রতিবাদ সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সন্ধ্যা ৬টাঃ শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠী উপলক্ষে শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

উল্লেখ্য, যানজট প্রতিদিনই নিত্য সঙ্গী রাজধানীবাসীর জন্য। তাই সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে কর্মসূচি দেখে হাতে সময় নিয়ে বের হওয়া উচিত।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   কর্মসূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close