মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
শেষ মুহূর্তে গোল খেয়ে লিগে প্রথম হার দেখল লিভারপুল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৭ AM

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ জয় দিয়ে উড়তে থাকা লিভারপুলের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস। সেলহার্স্ট পার্কে শনিবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে অলরেডদের হারিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের যোগ করা সময়ে বদলি খেলোয়াড় এডি এনকেটিয়াহের গোলেই জয় নিশ্চিত হয় প্যালেসের। এর আগে লিভারপুল ম্যাচে সমতা ফেরালেও শেষ মুহূর্তে হেরে মাঠ ছাড়ে।

চলতি মৌসুমে লিগে প্রথম হারের দেখা পেল লিভারপুল। সেই সঙ্গে প্রিমিয়ার লিগে এবারের আসরে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকল ক্রিস্টাল প্যালেস।

এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচে অপরাজিত (৮ জয়, ১০ ড্র) ক্রিস্টাল প্যালেস। যুগ্মভাবে এটিই তাদের সেরা অপরাজিত রেকর্ড। এর আগে ১৯৬৯ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১৮ ম্যাচ অপরাজিত ছিল ঈগলরা।

এই ক্রিস্টাল প্যালেসের কাছে কমিউনিটি শিল্ড ফাইনালে হেরে নতুন মৌসুম শুরু করেছিল লিভারপুল। টানা দ্বিতীয় ম্যাচে ঈগলদের কাছে হারের মুখ দেখল অলরেডরা।

নবম মিনিটেই এগিয়ে যায় প্যালেস। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে ব্যর্থ হন গ্রাভেনবার্খ। বল চলে আসে ইসমাইলিয়া সারের সামনে। ছয় গজি বক্সের ভেতর থেকে নেয়া শটে গোল করেন এই সেনেগালিজ ফরোয়ার্ড।

প্রতিপক্ষের মাঠে বলের দখল বা আক্রমণে বড় ব্যবধানেই এগিয়ে ছিল লিভারপুল। ৭৩ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে লিভারপুল। বিপরীতে ক্রিস্টাল প্যালেস ১৬টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে।

সমতায় ফিরতে লিভারপুলকে অপেক্ষায় থাকতে হয়েছে ৮৭ মিনিট পর্যন্ত। ৭৪ মিনিটে ফ্লোরিয়ান রিৎজের বদলি হিসেবে নামা কিয়েসা গোল করে সমতায় ফেরান অলরেডদের। প্যালেসের ডি-বক্সে আসা ক্রস রিচার্ডসের মাথা ঘুরে আসে কিয়েসার কাছে। লক্ষ্যভেদ করেন এই ইতালিয়ান।

তবে, সমতা ধরে রাখতে পারেনি আর্নে স্লটের শিষ্যরা। ৯৭ মিনিটে গোল করেন বদলি নামা এনকেটিয়াহ। মার্ক গুয়েহির লম্বা করে করা থ্রোইন থেকে বল পেয়ে জোরাল শট নেন এই ইংলিশ ফরোয়ার্ড। ভিএআর দেখে গোলের বাঁশি বাজান রেফারি।

এই হারের পরও অবশ্য লিগে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট অলরেডদের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রিস্টাল প্যালেস।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  লিভারপুল   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close