মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কুড়িগ্রামে বিশ্ব পর্যটন দিবস পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৫ AM

‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে যথাযোগ্য উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় একটি র‍্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে সমাপ্ত হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার নুর নওয়াজ, ডেপুটি সিভিল সার্জন ডা. আনম মাহাইমিন রাসেল, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হাসান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ অন্যান্যরা।

বক্তারা পর্যটন দিবসের তাৎপর্য তুলে ধরে কুড়িগ্রাম জেলার সম্ভাব্য পর্যটন এলাকা চিহ্নিতকরণ এবং সেসব এলাকায় স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে সমৃদ্ধ পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা ও মতামত প্রদান করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   বিশ্ব পর্যটন দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close