বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
গজারিয়ায় অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সহায়তা প্রদান
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৯ AM

মুন্সীগঞ্জের গজারিয়ায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিএনপির উদ্যোগে নগদ অর্থ, সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় গজারিয়ার মধ্য বাউশিয়া ২৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে সহায়তা বিতরণ অনুষ্ঠানে ৫টি অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ৫০ জন অসচ্ছল শিক্ষার্থীর পরিবারে নগদ অর্থ সহায়তা এবং দুস্থ পরিবারের আর্থিক স্বাবলম্ব্যের জন্য ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল মান্নান মিয়াজী। বক্তব্য রাখেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবদল নেতা মো. এবাদুল হক। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম ভিপি মাসুম, মো. ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আসলামুজ্জোহা চৌধুরী তপন, গজারিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল রীমু, গজারিয়া উপজেলা যুব দলের আহ্বায়ক নাজির আহম্মেদ সিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. নূরুল আমিন সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোবহান প্রধান, গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বঙ্গ নজরুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, গজারিয়া উপজেলা মহিলা দলের রাজিয়া সুলতানা আইভী, সাধারণ সম্পাদক লাভলী আক্তার, গজারিয়া উপজেলা জাসাসের আহ্বায়ক মো. সোলাইমান, সদস্য সচিব মো. শামীম খান বাবুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, গত কয়েক মাস যাবত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতনের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় অসচ্ছল ও দুস্থ পরিবারসহ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, বিনামূল্যে ওষুধ প্রদান এবং স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   গজারিয়া     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close