মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
তৃণমূল পর্যায়ে যার জনপ্রিয়তা বেশি সেই মনোনয়ন পাবে : হুদা
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৭ AM
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা বলেছেন, ‘বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করতে হলে এই মুহূর্তে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের প্রয়োজন। পূর্ণ রাষ্ট্রগঠনের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছেন। এটি হচ্ছে বাংলাদেশের পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে গজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মুন্সিবাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তানভীর হুদা অভিযোগ করে বলেন, ‘এক বছর আগে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে। গত ১৭ বছর তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে। এখনো বিদেশের মাটিতে বসে নানান ষড়যন্ত্র করছে। বিএনপি হচ্ছে এ দেশের সবচেয়ে জনপ্রিয় দল। হামলা, মামলা, নির্যাতন সহ্য করেও তৃণমূল নেতাকর্মীরা দল ছাড়েনি। তাই ক্ষমতায় এলে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করুন। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল। তাই সাধারণ মানুষকে কষ্ট দেয়- এমন কোনো কাজ করা যাবে না। তৃণমূল পর্যায়ে যার জনপ্রিয়তা বেশি তাকেই দল মনোনয়ন দেবে। তবে মনে রাখবেন, তারেক রহমানের নির্দেশই আমার সিদ্ধান্ত। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি বলেন, ‘তারা পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে মাঠ গরম করছে। অথচ নিজেরাই জানে না পিআর কী! সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে বরং জনগণের ভোটের ওপর আস্থা রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন অত্যাবশ্যক। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এই দফাগুলো বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে।’

উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য আলা উদ্দীন খান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মজুমদার, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজী, বিএনপি নেতা আলী আরশাদ তপন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেন মাষ্টার, ইউনিয়ন বিএনপির সদস্য মালু মিয়া এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির প্রমুখ। 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নির্বাচন   মনোনয়ন   তানভীর হুদা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close