বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পিআর পদ্ধতি নয়, নির্বাচন হবে ব্যালট পেপারের : মু. মুনির হোসেন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৭ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন বলেছেন, এ দেশে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির নির্বাচন বিএনপি কখনোই মেনে নেবে না। তিনি দৃঢ়তার সাথে বলেন, ‘বিএনপি এবং দেশের জনগণ উভয়েই ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচন করতে চায়।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজারে গণসংযোগ-পরবর্তী এক সভায় তিনি এসব কথা বলেন।

​এসময়ে মু. মুনির হোসেন বলেন, ‘জনগণের অপ্রিয় কয়েকটি দল তাদের ভরাডুবির আশঙ্কায় পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটের মাধ্যমেই হবে।’

​জাতীয় সংসদ নির্বাচনে বাউফল আসন থেকে দলীয় মনোনয়ন ও নির্বাচিত হওয়ার আশা ব্যক্ত করে স্থানীয়দের জন্য বেশ কিছু প্রতিশ্রুতিও দেন তিনি। তিনি বলেন, ‘আমি যদি নির্বাচিত হতে পারি, তবে এই বাউফলকে সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। চুরি, ডাকাতি থাকবে না। আপনারা ঘরের দরজা খোলা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।’

​সাধারণ মানুষ যাতে ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে গিয়ে বিনা খরচে সেবা পায়, সেই ব্যবস্থা করার অঙ্গীকারও করেন।

​বিগত আওয়ামী লীগ সরকার দলীয় ভিত্তিতে নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে দাবি করে, তিনি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার কথাও বলেন।

​আসন্ন শারদীয় দুর্গোৎসব নিয়ে বিএনপি নেতা মু. মুনির হোসেন হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ‘তারা আমাদের ভাই ও বোন। তাদের এই উৎসবে যাতে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজন হলে আমার দলের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপ পাহারা দেবেন। আমি নিজেও চেষ্টা করব সবগুলো পূজামণ্ডপ ঘুরে দেখতে।’

​এর আগে ও পরে বিএনপি নেতা মু. মুনির হোসেন নওমালা ইউনিয়নের মৈশাদী বাজারে গণসংযোগ করেন। তার এই কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়রা তার প্রতি সমর্থন জানিয়ে চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তাকে বাউফল আসন থেকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান।

​এ সময় তার সঙ্গে ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, মাহফুজ মোল্লা, প্রভাষক ওয়াদুদ, রাশেদ মাহমুদ, দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ। এর আগের দিন তিনি কাছিপাড়া ইউনিয়নের ছিটকা বাজারেও গণসংযোগ করেছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পিআর   নির্বাচন   ব্যালট   বিএনপি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close