বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০১ পিএম
আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের বন্ধ কারখানা দ্রুত খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভমুখর মানববন্ধন করেছে পোশাকশ্রমিকরা।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের নিশ্চিতপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নারী-পুরুষ মিলিয়ে কয়েক হাজার শ্রমিক অংশ নেন। তারা হাত ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেন।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, সম্প্রতি নাসা গ্রুপের মালিকপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা না দিয়েই প্রতিষ্ঠানের ১৬টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে। এতে একসঙ্গে প্রায় ২৫ হাজার শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। নতুন করে কোথায় চাকরি পাওয়া যাবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা এবং শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।

উল্লেখ্য, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close