বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাউফলের বানিজ্যিক বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড
ক্ষতি ২০ লাখ টাকার বেশি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫১ AM আপডেট: ২৭.০৯.২০২৫ ১:৫৫ এএম

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বাণিজ্যিক বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি মনোহরি দোকান ও একটি হার্ডওয়্যারের দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলী আকবর সরকারি প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে এনায়েত হোসেনের মুদি মনোহরি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। পাশাপাশি, সাহাবুদ্দিন সাবুর মালিকানাধীন হার্ডওয়্যারের দোকানটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত হয় এনায়েত হোসেনের দোকান থেকে। যেহেতু তিনি মুদি ও মনোহরির পাশাপাশি চা বিক্রি এবং লন্ড্রির কাজও করতেন, তাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহরব হোসেন ধারণা করছেন—লন্ড্রি বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বাউফল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close