বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      
দেশের প্রেক্ষাগৃহে ডিক্যাপ্রিওর নতুন সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১০ পিএম আপডেট: ২৬.০৯.২০২৫ ৯:১৩ PM

অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নতুন সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এখন বাংলাদেশের প্রেক্ষাগৃহে।

অ্যাকশন-থ্রিলার ঘরানার এই আলোচিত সিনেমাটি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তির দিনেই বাংলাদেশে নিয়ে এসেছে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। সিনেমাটির প্রদর্শনী চলছে সিনেপ্লেক্সের সাতটি শাখায় মোট ২৯টি শোতে। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, দর্শকদের ব্যাপক আগ্রহ থাকায় বেশ কিছু বাড়তি শোও যুক্ত করা হতে পারে।

১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ‘ভিনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। ২০২৩ সালের জুনে প্রাথমিকভাবে সিনেমাটির কাজ শুরু হলেও পুরোদমে শুটিং শুরু হয় ২০২৪ সালের ২২ জানুয়ারি থেকে। তবে সিনেমাটির চিত্রনাট্য তৈরি থেকে শুরু করে নির্মাণ শেষ করতে নির্মাতাকে দীর্ঘ ২০ বছর ব্যয় করতে হয়েছে, বলছে বিবিসি।

আমেরিকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে এ সিনেমা। ১৭৫ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমার পরিবেশক ওয়ার্নার ব্রাদার্স। সিনেমার গল্পে দেখা যাবে, বব চরিত্রে অভিনয় করা ডিক্যাপ্রিওর মেয়ে নিখোঁজ হয়ে যায়। বব একসময় এক বিপ্লবী দলের সদস্য ছিলেন। মেয়েকে খুঁজতে তাকে এক পুরনো শত্রুর মুখোমুখি হতে হয় তাকে। ববকে সহযোগিতা করতে এগিয়ে আসে তার দলের প্রাক্তন সদস্যরা। ১৬ বছর পর আবার তারা একত্রিত হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটিকে সমাজের দর্পণ বলে অভিহিত করেছেন ডিক্যাপ্রিও। অভিনেতার ভাষ্য, সিনেমায় প্রতিফলিত হয়েছে সমাজে বাড়তে থাকা বিভাজন। 

তিনি জানান, অ্যান্ডারসন সব সময় দারুণ সিনেমা বানান, তবে এবার যেন নিজেকে ছাড়িয়ে গেছেন। এই সিনেমা সমাজকে আয়নায় দেখাবে আমাদের সংস্কৃতি কতটা বিভক্ত হয়ে যাচ্ছে, কতটা মেরুকরণ হয়েছে। যদিও সিনেমার নির্দিষ্ট কোনো বার্তা নেই, তবে চরমপন্থার একধরনের ইঙ্গিত রয়েছে।

ডিক্যাপ্রিও আরও বলেন, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার রাজনৈতিক ঘরানার সিনেমা হলেও, রাজনীতি নিয়ে সরাসরি কোনো বক্তব্য নেই। পরিচালক সবকিছু বিনোদনের মোড়কে বলেছেন।’

সিনেমায় আরও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টেয়ানা টেলর, চেজ ইনফিনিটিসহ অনেকে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   সিনেমা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close