বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
অসচ্ছল ও প্রতিবন্ধী পরিবারকে বিএনপির সহায়তা প্রদান
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১০ পিএম আপডেট: ২৬.০৯.২০২৫ ৯:১৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির উদ্যোগে অসচ্ছল, দুস্থ ও প্রতিবন্ধী পরিবারের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন এবং নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় টেংগারচর ইউনিয়নের উত্তর শাহপুর এলাকার ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইসহাক আলী। উদ্বোধন করেন জেলা কৃষকদলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামরুজ্জামান রতন এবং সঞ্চালনা করেন যুবদল নেতা আবু জাফর ভুট্টো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক, মো. রফিকুল ইসলাম ভিপি মাসুম, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, ভবররচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য মো. মহিউদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহম্মেদ সিকদার, উপজেলা কৃষকদলের সভাপতি রাসেল দেওয়ান ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সরকার, ভবররচর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. রোকনুজ্জামান সিকদার, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি ও সাধারণ সম্পাদক লাভলী আক্তার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তপন চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন রিমু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  অসচ্ছল   প্রতিবন্ধী   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close