বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
স্বৈরাচার হাসিনা ঘরে ঘরে লাশ দিয়েছে : ড. এম এ কাইয়ুম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৮ পিএম আপডেট: ২৬.০৯.২০২৫ ১০:২০ PM

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনের আগে বলেছিলো, ঘরে ঘরে চাকরি দেবে। ১০ টাকা কেজি চাউল দেবে। কিন্তু হাসিনা সেই প্রতিশ্রুতির উল্টো প্রতিদান দিয়েছে। তিনি ঘরে ঘরে লাশ দিয়েছেন। শত শত মায়ের সন্তানকে গুম ও খুন করেছেন। সাধারণ মানুষের ওপরে নির্যাতন ও জুলুম করে তাদের জীবন দুর্বিষহ করেছিলেন।’ তিনি আরও বলেন, ‘দেশের গণতন্ত্রকামী মানুষ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত বছরের ৫ আগষ্টে তার সমুচিত জবাব দিয়েছে।’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানা ছাত্রদলের আওতাধীন ৩৯-নং ওয়ার্ড কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, ‘আপনারা অতীতের কথা মনে রাখবেন। এই এলাকায় গ্যাস ছিলো না। বিদ্যুত ছিলো না। এই বড় বড় অট্টালিকা ১৯৯১ এর আগে ছিল না। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া বলেছিলেন বিএনপি ক্ষমতায় গিয়ে এই এলাকার সব ধরনের সমস্যা চিহ্নিত করে উন্নয়নের জন্য কাজ করেন। বেগম খালেদা জিয়া ভোটে জয়ী হয়ে ক্ষমতায় গিয়ে কথা রেখেছেন। এই এলাকা প্রথমে একোয়ার মুক্ত করে গ্যাস-পানি বিদ্যুত দিয়েছেন। রাস্তা করে দিয়েছেন। এসব বিএনপির উন্নয়ন। তাই বিএনপির উন্নয়নের কথা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’

মুসলিম মডারেট দেশ গড়তে চায় বিএনপি উল্লেখ করে তিনি বলেন, ‘মালশিয়ার মত বাংলাদেশও একটা মুসলিম দেশ হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র আর ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চায়।’

এম এ কাইয়ুম বলেন, ‘এখন লেবাসধারী লোক আসবে। তারা অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনারা জানেন মওদুদী মতবাদ কি জিনিস? এখন তারা অন্যভাবে ইসলামের কথা বলে।’

তিনি হেফাজতের এক নেতার কথা তুলে ধরে বলেন, ‘হেফাজতের এক হুজুর বলেছেন, জামায়াত ইসলামী, ইসলামী দল না। জামায়াতে ইসলামীর আদর্শ ও রাজনীতি বিশ্বাস করলে ইমান থাকবে না।’

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি, মো. সালাহ্উদ্দিন আহমেদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক, মাহ্ফুজ-উর-রহমান লিপকন। সভাপতিত্ব করেন ভাটারা থানা ছাত্রদলের সভাপতি রিয়াজ চৌধুরী, সঞ্চালনায় ছিলেন-ভাটারা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ফয়সাল হোসেন রনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ৩৯নং ওয়ার্ড, ভাটারা থানা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এমএ/ওফ


আরও সংবাদ   বিষয়:  স্বৈরাচার   হাসিনা   ড. এম এ কাইয়ুম   বেগম খালেদা জিয়া   বিএনপি   সরকার   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close