বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
উন্মুক্তের পরীক্ষায় নকলও উন্মুক্ত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৪ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডিএন ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস শেষ বর্ষের পরীক্ষায় শিক্ষকরা পরীক্ষার্থীদের নকল করার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, কিছু পরীক্ষার্থী বইয়ের ছেঁড়া পাতা বা পুরো বই বেঞ্চে রেখে উত্তরপত্রে উত্তর লিখছেন, এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা এ কার্যক্রমে তৎপরতা দেখাননি।

পরীক্ষার কেন্দ্র সচিব অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে কেন্দ্র তালাবন্ধ করার চেষ্টা করেন। এসময় তিনি বলেন, আমার কেন্দ্রতে আমি যা খুশি ইচ্ছেমত তাই করবো। আপনাদের এখানে আসতে কে অনুমতি দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “যাদের কোনো উপায় নেই, তারা শুধু সনদ হাতে পাওয়াকেই উদ্দেশ্য মনে করে। তাই কিছুটা ছাড় দিতে হয়।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থীর দাবি, শিক্ষকরা প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ১৮০০–২০০০ টাকা পর্যন্ত সুবিধা নিয়েছেন। এছাড়া কেন্দ্রের তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারও উপস্থিত ছিলেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এসিল্যান্ডকে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মেহেনাজ ফেরদৌস বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:   উন্মুক্ত   পরীক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close