শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নওগাঁর পোরশায় অবৈধ রিং জাল পুড়িয়ে বিনষ্ট
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১২ পিএম

পোরশা (নওগাঁ) থেকে পাওয়া প্রতিবেদনে জানা গেছে, পোরশা উপজেলার পুনর্ভবা নদী থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ রিং জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চায়না দুয়ারী এলাকায় নদীর বিভিন্ন স্থানে অবৈধ রিং জাল জব্দ করা হয়।

অভিযানে সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, বিজিবি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা জানান, দুই দিন ধরে মাইকিংয়ের মাধ্যমে মৎস্য চাষীদের অবৈধ সুতি ও রিং জাল ব্যবহার না করার জন্য সচেতন করা হয়েছে। সতর্কতা সত্ত্বেও নদীতে অবৈধ জাল থাকার খবর পেয়ে অভিযান চালানো হয় এবং উল্লেখযোগ্য সংখ্যক জাল জব্দ করা হয়।

ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, অবৈধ সুতি ও রিং জাল ব্যবহারে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হয়, জীববৈচিত্র্য নষ্ট হয় এবং আশপাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। তাই এসব জাল ব্যবহার মৎস্য সংরক্ষণ আইনের বিরুদ্ধ এবং তা দণ্ডনীয় অপরাধ।

পোরশা উপজেলা প্রশাসন এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নওগাঁ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close