সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      
বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর, পাত্র কে?
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। ভারতীয় গণমাধ্যমের খবর, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি।

শ্রদ্ধার পাত্র হিসেবে আলোচনায় রয়েছেন প্রেমিক লেখক রাহুল মোদী। বেশ কিছুদিন ধরেই তাদের ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়েছে। একাধিকবার দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ছবি ও ভিডিওর মাধ্যমে। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন শ্রদ্ধা।

সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, খাওয়ার সময় শ্রদ্ধার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেন রাহুল। ভিডিওতে লজ্জায় হাসতে দেখা যায় অভিনেত্রীকে। এরপর থেকেই বলিউড মহলে জোর আলোচনা চলছে— ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা।

তবে এখনো পর্যন্ত বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদী।

শ্রদ্ধা কাপুর ও লেখক রাহুল মোদী

শ্রদ্ধা কাপুর ও লেখক রাহুল মোদী




আরও সংবাদ   বিষয়:  শ্রদ্ধা কাপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close