বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড়ে সাংবাদিক রুহুল আমীন গাজীর স্মরণে দোয়া ও আলোচনা সভা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০১ পিএম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর প্রয়াত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক রুহুল আমীন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় মিডিয়া হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় সাংবাদিক ইউনিয়ন (পিইউজে)।

বাংলাভিশনের সাংবাদিক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং রাইজিংবিডির সাংবাদিক আবু নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ বেতার ও দেশ রূপান্তরের শহীদুল ইসলাম শহীদ, এখন টিভি ও দৈনিক কালেরকণ্ঠের লুৎফর রহমান, দৈনিক জনবানীর কামরুল ইসলাম কামু।

এ সময় পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা সাংবাদিক রুহুল আমীন গাজীর স্মৃতিচারণ করে বলেন, ‘তিনি ছিলেন একজন প্রতীষ্ঠিত সাংবাদিক ও সাংবাদিকদের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, জেল-জুলুম সহ্য করেছেন, কিন্তু অন্যায়ের সঙ্গে কখনও আপোস করেননি। তার আদর্শ ও সাহসিকতা পেশাদার সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিক রুহুল আমীন গাজীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নয়াদিগন্তের সাংবাদিক মাওলানা শেখ ফরিদ।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক রুহুল আমীন গাজী   পঞ্চগড়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close