বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় নাসা গ্রুপে শ্রমিক অস্থিরতার মূলহোতা গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫২ পিএম

ঢাকার আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের মধ্যে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মূলহোতা টিপু সুলতানকে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি টিপু সুলতান ঝিনাইদহ জেলার শৈলকোপা থানার পূর্ব মাদলা গ্রামের মৃত আবু হানিফের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা এলাকার নাসু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, সম্প্রতি নাসা গ্রুপের বিভিন্ন ইউনিটে শ্রমিকরা বেতন-ভাতা ও অন্যান্য দাবিতে আন্দোলনে নামলে কিছু শ্রমিক উস্কানি দিয়ে অস্থিরতা সৃষ্টি করে বিশৃঙ্খলা ছড়ায়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, ‘শ্রমিক আন্দোলনের নামে যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল, তার নেপথ্যে এই টিপু সুলতান মূল ভূমিকা রেখেছে। সে শ্রমিকদের উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছে। আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   নাসা গ্রুপ   শ্রমিক আন্দোলন   শ্রমিক নেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close