বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিপর্যয়
নাজমুল হাসান (পলাশ প্রতিনিধি )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৮ পিএম
ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়

ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়

নরসিংদীর ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি সাব-স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাতীয় গ্রিডের ১৩২/৩৩ কেভির একটি ট্রান্সফরমার সম্পূর্ণভাবে পুড়ে যায়।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে বিদ্যুৎকেন্দ্রে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় নরসিংদীর পলাশ ও কালীগঞ্জ উপজেলার বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। পরে প্রায় ৬ ঘণ্টা পর বিকল্প লাইন ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক বলেন, “ভোর ৪টার দিকে জাতীয় গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।”

এ ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমে বড় ধরনের প্রভাব না পড়লেও ক্ষতিগ্রস্ত ট্রান্সফর্মার মেরামতে সময় লাগবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  ঘোড়াশাল   বিদ্যুৎ কেন্দ্র   অগ্নিকাণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close