বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতের কাছে হারের পর যে সমীকরণে বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। তবে এই হারের পরও ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হয়নি টাইগারদের। 

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে ফাইনাল।

টস জিতে বোলিং নিয়ে শুরুতে চাপের মুখে পড়ে বাংলাদেশ। অভিষেক শর্মা মাত্র ৩৭ বলে খেলেন ৭৫ রানের ঝোড়ো ইনিংস। মাঝপথে কিছুটা ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত ভারত সংগ্রহ করে ২০ ওভারে ১৬৮ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হলেও একপ্রান্ত আগলে লড়াই চালান সাইফ হাসান। ৫১ বলে ৬৯ রানের ইনিংসে তিনি মারেন ৩ চার ও ৫ ছক্কা। কিন্তু প্রয়োজনীয় সঙ্গ না পাওয়ায় শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয় দল।

এই জয়ের ফলে ভারত প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেছে। অন্যদিকে বাংলাদেশের সমীকরণ এখন একেবারেই সহজ—পাকিস্তানকে হারাতে পারলেই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ। তবে হেরে গেলে পাকিস্তান যাবে ফাইনালে।

বাংলাদেশের হারের ফলে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। সুপার ফোরে দুই ম্যাচেই হেরে তারা আর ৪ পয়েন্টে পৌঁছাতে পারবে না। তাই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটিকেই অঘোষিত সেমিফাইনাল বলা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   টাইগারস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close