বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ভারত ম্যাচের অভিজ্ঞতা থেকে পাকিস্তানকে হারাতে চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৬ AM

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে ভারতের কাছে হোঁচট খেয়েছে অনিকবাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ভারতের বিপক্ষে ৪১ রানে হারে বাংলাদেশ। তবু ফাইনালের আশা এখনো জিইয়ে আছে।

আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই হবে কার্যত অঘোষিত সেমি-ফাইনাল। সেই ম্যাচে জয় পেলে প্রায় সাত বছর পর আবারও এশিয়া কাপের ফাইনালে উঠবে টাইগাররা। আর এজন্য ভারতের বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া অভিজ্ঞতাই কাজে লাগাতে চায় বাংলাদেশ দল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি অনিক বলেন, “অবশ্যই আমরা ভারতের বিপক্ষে ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। ওরা প্রথম দশ ওভারের পর দারুণ বোলিং করেছে। এজন্য তাদের ধন্যবাদ দিতে হয়। তবে এসব অভিজ্ঞতা পাকিস্তানের বিপক্ষে কাজে লাগাতে চাই। আশা করি, কালকের ম্যাচে আমরা নিজেদের সেরাটা দিতে পারব এবং ফাইনালে উঠতে সক্ষম হব।”

ভারতের বিপক্ষে ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা চোখে পড়লেও বোলাররা লড়াই চালিয়ে গেছেন। মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও সাইফ হাসান দারুণ বোলিং করেছেন। পরের দিকে ব্যাট হাতে একাই লড়েছেন সাইফ। এসব ইতিবাচক দিক পাকিস্তান ম্যাচে প্রেরণা জোগাবে বলে মনে করেন জাকের।

আগামী ম্যাচে একাদশে পরিবর্তন আসবে কি না—এমন প্রশ্নের জবাবে অনিক বলেন, “একাদশের ব্যাপারে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দেখা যাক, কোন কম্বিনেশনে নামি। তবে আমরা চেষ্টা করব পুরো শক্তি দিয়ে লড়াই করার।”

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটিকে দুই দলের জন্যই কার্যত সেমি-ফাইনালের লড়াই হিসেবে দেখা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  ভারত   এশিয়া কাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close