মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মোহাম্মদপুরে ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৩ AM

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ‘আই ডোন্ট কেয়ার’ নামে একটি গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে থানার লুট হওয়া একটি শটগান, গুলি, দেশীয় ধারালো অস্ত্র এবং চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তারের পর বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনভর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—সজিব (২৮), ইমরান হোসেন (২৯), সাদ্দাম (২৯) ও রাজু (২৫)।

অভিযানে মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি চারটি ককটেল ও দেশীয় ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, সন্ত্রাস দমনে সেনাবাহিনী সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সেখান থেকেই সম্পন্ন হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close