বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবির মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘সেলস ফেয়ার’ অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৫ পিএম
শেষ হওয়ার আগ পর্যন্ত সেখানে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়

শেষ হওয়ার আগ পর্যন্ত সেখানে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের উদ্যোগে ‘সেলস ফেয়ারে’র আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের  সামনে এ মেলা আরম্ভ হয়। দিনব্যাপী নানা আয়োজন শেষে  বিকেল পাঁচটায় এর সমাপ্তি ঘটে। 

আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় সকাল থেকেই ব্যবসায় শিক্ষা অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও অনুষদের শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনার সাথে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শেষ হওয়ার আগ পর্যন্ত সেখানে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) নবনির্বাচিত (ভিপি) সহ সভাপতি আবু সাদিক কায়েম সহ ডাকসুর অন্যান্য সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় সাদিক কায়েম বলেন, “আমাদের ইশতেহারের বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ অ্যাকাডেমিক প্রতিষ্ঠান তৈরি করতে চাই। শিক্ষার্থীরা যা পড়ে সেটা যেন তার বাস্তবে প্রয়োগ করতে পারে। আমরা খুব দ্রুত‌ই জব ফেয়ারের আয়োজন করবো। এক‌ই সাথে রিসার্চ ফেয়ারের আয়োজন করবো সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যাদের গবেষণার আগ্রহ আছে তারা অংশগ্রহণ করতে পারবেন।”

তিনি আরো বলেন, “আমরা ডাকসুর পক্ষ থেকে সেলস ফেয়ার পরিদর্শন করতে এসেছি‌‌। এখানে দেখছি শিক্ষার্থীদের উচ্ছ্বাস। মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা থিওরিতে যা পড়ে তার প্রেক্টিকেল বাস্তবায়ন আমরা দেখছি পাচ্ছি। মার্কেটিং ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই এই ধরনের আয়োজন করার জন্য। ভবিষ্যতে এই ধরনের আয়োজন যারাই করবে আমরা ডাকসুর পক্ষ থেকে সহায়তা করবো।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   মার্কেটিং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close