বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি জাপানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজায় টানা ২৩ মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবশেষে সরব হলো জাপান। ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাধা সৃষ্টি হলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইশিবা বলেন, “জাপান এখনও ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, তবে এটি কেবল সময়ের ব্যাপার। আমাদের জনগণ দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে। উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব।”

তিনি আরও বলেন, “সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা একাধিকবার দ্বি-রাষ্ট্র সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এতে জাপানের জনগণ গভীরভাবে ক্ষুব্ধ। ভবিষ্যতে যদি ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানের পথে বাধা দেয়, জাপান তার প্রতিক্রিয়ায় নতুন এবং কঠোর পদক্ষেপ নেবে।”

এর আগে, সোমবার ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আওয়াজ তোলা হয়। ইতিমধ্যে ফ্রান্স, যুক্তরাজ্য, বেলজিয়াম, লুক্সেমবার্গ, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালসহ বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

যদিও জাপানও স্বীকৃতি দেওয়ার প্রস্তুত ছিল, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে টোকিও তা থেকে সরে আসে। 

উল্লেখ্য, বর্তমানে জাতিসংঘের প্রায় ৮০ শতাংশ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   জাপান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close