বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ভারতের অধিনায়ক হিসেবে কার্তিক!
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন দিনেশ কার্তিক। তবে ফের ভারতের জার্সিতে দেখা যাবে তাকে। এবার তিনি নেতৃত্ব দেবেন হংকং সিক্সেস টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ভারতীয় দলকে।

কার্তিককে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে হংকং ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে তারা জানায়, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দিনেশ কার্তিকের নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। তাঁর দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা, নেতৃত্বের গুণাবলি ও বিধ্বংসী ব্যাটিং টুর্নামেন্টের মান বাড়াবে।

অধিনায়কত্ব পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন কার্তিকও। তিনি বলেন, হংকং সিক্সেস টুর্নামেন্টে ভারতীয় দলের অধিনায়ক হওয়া আমার জন্য গর্বের। আমাদের দলে দারুণ কিছু ক্রিকেটার রয়েছে। তাদের নেতৃত্ব দিতে পারা আনন্দের বিষয়। আশা করছি, দল হিসেবে ভালো খেলব এবং দর্শকদেরও বিনোদন দিতে পারব।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর আইপিএল থেকেও অবসর নিয়েছেন কার্তিক। বর্তমানে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি চলতি বছর পার্ল রয়্যালসের হয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগেও খেলেছেন।

এবার হংকং সিক্সেসে কার্তিকের দলে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও। গত আসরে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিল ভারতীয় দল, একটি ম্যাচও জিততে পারেনি তারা। তাই এবারের লক্ষ্য স্পষ্ট, সেরা পারফরম্যান্স দেখানো।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  ভারত   কার্তিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close