শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
‎উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৪ পিএম আপডেট: ২৪.০৯.২০২৫ ৩:০৮ PM

কুড়িগ্রামের উলিপুরে জামায়াতে যোগ দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক যুগ্ম আহবায়ক মো. আমিনুল ইসলাম ফুলু।
‎
‎মঙ্গলবার (২৩ সেপ্টেস্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আদর্শ ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে’ দলটিতে যোগ দেন আমিনুল ইসলাম ফুলু। রাতে তার যোগদানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
‎
‎স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে উপজেলা জামায়াত কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন আমিনুল ইসলাম ফুলু। তিনি মজিদা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক পদে কর্মরত ও ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
‎
‎যোগদান বিষয়ে কথা বলার জন্য আমিনুল ইসলাম ফুলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। তবে স্থানীয় একাধিক সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, আমিনুল ইসলাম ফুলু দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে তিনি দলটিতে যোগদান করেছেন।
‎
‎এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির এ্যাডভোকেট কামাল কবির লিটন বলেন, ‘জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে আমিনুল ইসলাম ফুলু বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।’
‎
স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   জামায়াত   উলিপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close