প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১২ পিএম

নওগাঁ যুবদলের তিন নেতাকে বহিষ্কার ও আরও দুই নেতাকে শোকজ করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সাইদুল ইসলাম কালু, নওগাঁ সদর তিলকপুর ইউনিয়নের ৮-নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শাকিল সরদার এবং একই ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য এস. এম. লিটন।
শোকজপ্রাপ্তরা হলেন- তিলকপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চাঁন মুন চাঁন এবং রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুর রহমান জাহিদ।
জেলা যুবদল জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়ভার দল নেবে না এবং নেতাকর্মীদের তাদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম