বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রুমায় শিক্ষা ও ধর্মীয় সহায়তায় বিজিবি
রুমা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৪ পিএম

বান্দরবানের রুমা উপজেলায় শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই উদ্যোগের অংশ হিসেবে বিদ্যালয়ের ৪৭৬ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, স্কুল ব্যাগ, খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেসও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুমা ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৭০২৫ লে. কর্নেল এ বি এম শাহ্ রেজা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। সুশিক্ষা গ্রহণ করে তোমাদেরকে সু-নাগরিক হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।’

শিক্ষা সামগ্রী বিতরণ শেষে রুমা হরি মন্দিরে পূজা-অর্চনার জন্য ব্যাটালিয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এর আগে তিনি রুমা বাজার কেন্দ্রীয় হরি মন্দির পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে রুমা উপজেলায় কর্মরত বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক, বিজিবি সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বিজিবি জানিয়েছে, এ ধরনের কার্যক্রম সীমান্ত অঞ্চলের শিক্ষার প্রসার, ধর্মীয় সহাবস্থান এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রুমা   বিজিবি   শিক্ষা   মন্দির   মানবিক সহায়তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close