প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৪ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ায় পারিবারিক কলহের জেরে সোহেল বড়ুয়া (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। সৎ ভাই সুপন বড়ুয়ার (৩০) এর ছুরিকাঘাতে নিহত হন ছোট ভাই সোহেল বড়ুয়া। নিহত সোহেল এবং ঘাত সুপন দুইজনই রাধাকান্ত বড়ুয়ার ছেলে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার শীল পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি পুলিশের ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. জাফর ইকবাল।
স্থানীয়রা জানায়, ছুরিকাঘাত অবস্থায় সোহেল বড়ুয়াকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি পুলিশের ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. জাফর ইকবাল জানান, সৎ ভাইয়ের হাতে সহোদর ছোট ভাই সোহেল বড়ুয়া ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
এমএসএফ হাসপাতাল থেকে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় ঘাতক সুপন বড়ুয়াকে (৩০) জনতার সহযোগিতায় আটক করা হয়েছে।’ কি কারণে হত্যার ঘটনা ঘটেছে তদন্ত প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এমএম