সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মির্জাগঞ্জে দুই চিকিৎসকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
রাজিব সুজন, পটুয়াখালী
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৬ AM
এতে সব শ্রেণি পেশার শত শত নারী-পুরুষ ও বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

এতে সব শ্রেণি পেশার শত শত নারী-পুরুষ ও বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামসুল ইসলাম সোহেল ও ডা. উমর ফারুক জাবিরের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সব শ্রেণি পেশার শত শত নারী-পুরুষ ও বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জুয়েল, উপজেলা ছাত্রদল নেতা ইমরুল ইসলাম আলাল, ব্যবসায়ী সাইফুল ইসলাম আজাদ, সুবিদখালী সরকারি কলেজ শাখার ছাত্রদল নেতা মো. সাব্বির ফরাজী, কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার, গৃহিণী আঞ্জুম আরা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, “সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডা. শামসুল ইসলাম সোহেল ও ডা. উমর ফারুক জাবির। তারা অসহায় ও গরীব রোগীদের চিকিৎসা সেবাসহ তাদেরকে ঔষধাদি কেনার জন্য প্রয়োজনে নিজ থেকে আর্থিক সহযোগিতা করতেন। তারা ভালো চিকিৎসক হিসেবে উপজেলায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।”

তারা আরও বলেন, “সম্প্রতি ডা. সোহেল ও ডা. জাবিরের বিরুদ্ধে কুচক্রী মহল সাংবাদিকদের দিয়ে মিডিয়ায় মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র মূলক সংবাদ প্রচার করে। সেই সংবাদের ভিত্তিতে ডা. সোহেল ও ডা. জাবিরকে বদলি আদেশ প্রদান করা হয়। এতে আমরা খুবই মর্মাহত হয়েছি। আমরা এই বদলি আদেশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে তাদের বদলি আদেশ প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি।”

এ সময় বদলি আদেশ প্রত্যাহারের দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। পরে তারা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মির্জাগঞ্জ   চিকিৎসক   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close