শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন চারজন ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় তরুণের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা এক শোকবার্তায় ফায়ার ফাইটার শামিম আহমেদের (৪২) বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এখনও চিকিৎসাধীন দগ্ধরা হলেন- ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম, ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৫), ফায়ার ফাইটার নূরুল হুদা (৪০) ও জয় হাসান (২৪) এবং স্থানীয় দোকানি আল-আমিন বাবু (২২)।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “ফায়ার ফাইটাররা নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবন বাঁচানোর যে দৃষ্টান্ত তৈরি করেছেন তা অন্যদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। জাতি তাদের এ অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।”

উল্লেখ্য, শামীম আহমেদ সোমবার টঙ্গীর সাহারা মার্কেটে অবস্থিত কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে শতভাগ দগ্ধ হন এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  ফায়ার   ফাইটার   প্রধান উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close