বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
তিতুমীর ক্যাম্পাসে ছাত্রদল নেতা সূর্যের উদ্যোগে ফ্রি ওয়াইফাই সেবা চালু
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:২২ AM আপডেট: ২৪.০৯.২০২৫ ৯:১৫ এএম
তিতুমীর কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য

তিতুমীর কলেজ ছাত্রদল যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য। তিনি এর আগেও তিতুমীর কলেজ ক্যাম্পাসে একাধিক সামাজিক কর্মকাণ্ড করে শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন বলে জানা যায়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ক্যাম্পাসের পুরাতন বিজ্ঞান ভবনের নিচ তলায় বারকোড স্ক্যানারসহ স্টিকার সাঁটিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

জানা গেছে ‘আমার বাংলাদেশ’ নামের এই ফ্রি ওয়াইফাই সেবাটি ক্যাম্পাসের পুরাতন বিজ্ঞান ভবনের নিচ তলায় গেটের পাশে লাগানো হয়েছে যা প্রায় সম্পূর্ণ ক্যাম্পাসেই ইন্টারনেট কাভারেজ দিচ্ছে। এতে একসঙ্গে এক শতাধিক ডিভাইস দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে।

নোবেল ইসলাম সূর্য বলেন, “আমরা দেখেছি অনেক শিক্ষার্থীর আবাসস্থলে ওয়াফাইয়ের ব্যবস্থা থাকলেও ক্যাম্পাসে এরিয়ায় ইন্টারনেট সংকটের কারণে অনেক শিক্ষার্থী বিভ্রাটে পড়ে, প্রয়োজনে ঠিক মত যোগাযোগ করতে পারে না অনলাইনে সবার সাথে। এ কারণে ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য একটা দ্রুতগতির ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছি যা থেকে ক্যাম্পাসের অধিকাংশ জায়গা থেকেই ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। শিক্ষার্থীরা উপকৃত হলেই এ উদ্যোগের সফলতা আসবে, শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এর আগেও আমি একাধিক ছোট ছোট উদ্যোগ গ্রহণ করেছি।”

ক্যাম্পাসের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী মাহফুজ বলেন, “ক্যাম্পাসে এই প্রথম আমরা হাই রেঞ্জের একটা ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছি, এটা আমাদের উপকারে লাগবে। এর আগেও আমরা ছাত্রদল নেতা সূর্যকে শিক্ষার্থীদের সুবিধার্থে একাধিক উদ্যোগ নিতে দেখেছি, যা আমাদের খুবই ভালো লেগেছে। ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর ছোট ছোট উদ্যোগ নেওয়ার জন্য।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ


আরও সংবাদ   বিষয়:  তিতুমীর   ছাত্রদল   ওয়াইফাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close