সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কাফরুল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারের পদ স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৯ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ১০:০২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্বাস উদ্দিন আক্তারের পদ স্থগিত করা হয়েছে। 

যুবদল ঢাকা মহানগর উত্তরের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. তানভীর আহমেদ খান ইকরাম স্বাক্ষরিত এক চিঠিতে পদ স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, লিখিত ও মৌখিকভাবে বারবার সতর্ক করার পরও দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম মিরাজের নির্দেশনা অনুযায়ী তার পদ স্থগিত করা হয়েছে।

তবে, কোন অভিযোগের ভিত্তিতে আব্বাস উদ্দিন আক্তারের পদ স্থগিত করা হয়েছে তার বিস্তারিত কোনো ব্যাখ্যা নেই চিঠিতে।

এ বিষয়ে জানতে চাইলে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেন, সংগঠনের নির্দেশনা না মেনে কাজ করায় তার পদ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে তাকে আগেও সতর্ক করা হয়েছিল।

পদ স্থগিতের বিষয়ে জানতে চাইলে কাফরুল থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্বাস উদ্দিন আক্তার বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তরের দপ্তর থেকে ফোন করে পদ স্থগিতের চিঠি দেয়। আমার অপরাধ গত ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত ঢাকা-১৫ আসনের ‘ধানের শীষ’ প্রার্থীর পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা। কিন্তু বিএনপির পক্ষ ঢাকা-১৫ আসনের জন্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীগণকে এলাকায় কাজ করার নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। তাহলে সেই অপরাধে আমার পদ স্থগিত করা হবে কেন?

যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তিনি এ বিষয়ে আপাতত কথা বলতে রাজি নন।


স্বদেশ প্রতিদিন/এমএএম/ওএফ



আরও সংবাদ   বিষয়:  কাফরুল   যুবদল   আক্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close