প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৬ পিএম

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে বাংলাদেশ। তবে সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। কারণ, বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পরের দিনই পাকিস্তানের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, “টানা দুটি টি-টোয়েন্টি বা ওয়ানডে খেলা খুবই কঠিন। বিষয়টা ন্যায্য নয়। আমরা প্রস্তুত থাকলেও কাজটা অনেক বেশি কঠিন।”
এর আগে একই প্রশ্নে টাইগারদের পেস বোলিং কোচ শন টেইট অবশ্য ভিন্ন সুরে কথা বলেছেন। তার মতে, সূচি যাই হোক সেটাই মেনে নিতে হবে। “আমরা অনুশীলন করব, খেলব, রিকোভারি করব—এটাই আন্তর্জাতিক ক্রিকেট। আমি এসব নিয়ে বেশি ভাবি না,” যোগ করেন তিনি।
বাংলাদেশ এক জয়ে ফাইনালে খেলার পথ তৈরি করলেও পরপর দুই দিনে শক্তিশালী দুই প্রতিপক্ষের মুখোমুখি হওয়া নিয়েই এখন আলোচনায় রয়েছে ক্রিকেট মহল।
স্বদেশ প্রতিদিন/ আরএফ