সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
বগুড়ায় তারেক রহমানের নির্দেশে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ালো যুবদল
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম
বগুড়ায় তারেক রহমানের নির্দেশে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ালো যুবদল

বগুড়ায় তারেক রহমানের নির্দেশে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ালো যুবদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে বগুড়া জেলা যুবদল। 

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে গাবতলী উপজেলার বিভিন্ন গ্রামে ছুটে গিয়ে ৪ জন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ও একজন হৃদরোগে আক্রান্ত মুমূর্ষু রোগীর বাড়িতে চিকিৎসা সহায়তা পৌঁছে দেন সংগঠনের নেতাকর্মীরা।

তারেক রহমানের এই সহায়তাপ্রাপ্ত ব্যক্তিরা হলে গাবতলী লাংলু গ্রামের দক্ষিণপাড়ার ক্যান্সার রোগী রেজাউল করিম, মধ্যপাড়ার সীমা খাতুন, গোয়ালপাড়ার ওমেদ আলী এবং কৃষ্ণচন্দ্রপুরের কানিপাড়া হাট এলাকার হৃদরোগে আক্রান্ত আকমাত উল্লাহর নাতীর জন্য। 

একই দিন লাংলুহাট হাজিবিবি হায়েতুন্নেসা কাওমী মাদ্রাসার এতিম শিশুদের জন্য তারেক রহমানের পক্ষে সকলের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করে জেলা যুবদল পরিবার।

সহায়তা প্রদানকালে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা শুধুমাত্র বাহক হিসেবে এই সহযোগিতা পৌঁছে দিয়েছেন। বিদেশে থাকলেও দেশের প্রতিটি মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ জনাব তারেক রহমান। তিনি তার পিতৃভূমি গাবতলীর মানুষের সব সময় খোঁজখবর রাখেন। হয়তো অচিরেই তিনি নিজেই ছুটে আসবেন তার ভালোবাসার প্রিয় জনগণের কাছে। এসময় তিনি শুধু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।

মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, তাদের অভিভাবক তারেক রহমানের সার্বিক নির্দেশনায় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি তারা বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। 

তিনি আরো বলেন, একজন মানুষ দেশ থেকে হাজার মাইল দূরে বসে থেকেও সর্বদা ভাবেন তার নিজ দেশের কোটি জনতার কথা, খোঁজ খবর রাখেন দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দলের রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষদের। এমনই একজন নিরহংকারী ও আদর্শবান নেতার স্বপ্নই তো দেখছে এই বাংলার কোটি জনতা। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে যাতে তিনি দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। 

এছাড়াও সাধারণ মানুষের কল্যাণে সর্বদা বগুড়ায় যুবদল পরিবার কাজ করে যাবে মর্মে জানান আবু হাসান।

এ সহায়তা প্রদান কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, যুবদল নেতা সুমন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহ্বায়ক রুহিন হাসান, আনোয়ার হোসেন, দক্ষিণপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বগুড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close