বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রৌমারীতে শিক্ষার্থীকে গালিগালাজ ও পিটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ৯:৫২ PM
সহকারী শিক্ষক আব্দুল আউয়াল মন্ডল

সহকারী শিক্ষক আব্দুল আউয়াল মন্ডল

কোমলমতি শিক্ষার্থীকে পিটানো, গালিগালাজ, ভাবি সম্বোধন করে ডাকা, মোবাইল ফোনে অশ্লীল গানের ভিডিও দেখানো ও অসদাচরণ করা সহ নানা বিষয়ে অভিযোগ উঠেছে আব্দুল আউয়াল নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীর অভিভাবক। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক আব্দুল আউয়াল মন্ডল গত ২০১৮ সালে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকেই নানা ধরণের সমস্যার সৃষ্টি করেছেন। ঘটনার দিন ১০ সেপ্টেম্বর অত্র বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পাঠদানের সময় এক ছাত্রীকে অশালীন ভাষায় নানা ধরণের গালিগালাজ ও শারীরিক নির্যাতন করেন। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি করে তাকে বাসায় পাঠান শিক্ষকরা। পরে ওই শিক্ষার্থী তার বাবা-মাকে জানায়। বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে ২১ সেপ্টেম্বর শিক্ষার্থীর বাবা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর সহকারী শিক্ষক আব্দুল আউয়ালের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শাস্তি দাবি করেন।

এর আগেও ওই শিক্ষক কাজাইকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকাকালে পাঠদানকালে ছাত্রীদের থুথু খাওয়ানোর অপরাধে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন প্রশাসন।

সহকারী শিক্ষক আব্দুল আউয়াল বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই একটি মহল চক্রান্ত করে অভিযোগ দিয়েছে।

এ বিষয়ে বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান খন্দকার বলেন, আমি ক্লাসে শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তারা মারপিট ও অশালীন ভাষায় গালিগালাজের ঘটনাটি স্বীকার করে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রৌমারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close