| শিরোনাম: |

সংগৃহীত ছবি
সেবাগ্রহীতাদের অবসরে জ্ঞান আহরণের সুযোগ দিতে লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসে একটি নান্দনিক লাইব্রেরি স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ফিতা কেটে লাইব্রেরির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, সনাকে’র সাবেক সভাপতি জেডএম ফারুকী এবং টিআইবি লক্ষ্মীপুরের এরিয়া কো-অর্ডিনেটর আব্দুর রব খাঁন প্রমুখ।
এসময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “মানুষ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য বই পড়ার বিকল্প নেই। সেবাগ্রহীতারা সেবা নিতে এসে লাইনে অপেক্ষার সময়ে যাতে বিরক্ত না হন, সে লক্ষ্যেই এই লাইব্রেরি স্থাপন করা হয়েছে। তথ্যসমৃদ্ধ বই দিয়ে সাজানো এ পাঠাগার থেকে পাঠকরা আনন্দের পাশাপাশি জ্ঞানের খোরাকও পাবেন।”
স্বদেশ প্রতিদিন/শাহো