বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
দোহায় প্রবাসী কর্মীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৩ পিএম

কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস প্রবাসী কর্মীদের অযাচিতভাবে অর্থ দাবি করা বিষয়ে সতর্ক করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দূতাবাস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন শপিংমল ও পাবলিক পার্কিং এলাকায় কার ওয়াশের কাজে নিয়োজিত কিছু বাংলাদেশিকে আটক করা হচ্ছে, যদিও তাদের বৈধ কাতার আইডি ও কাজের অনুমতি রয়েছে।

দূতাবাস জানায়, কিছু ক্লিনিং কোম্পানির কর্মীরা পার্কিংয়ে গাড়ি আসার সঙ্গে সঙ্গে কাচে ‘নক’ করে গাড়ির যাত্রীদের বিরক্ত করে এবং কার ওয়াশ করতে না চাইলে অযাচিতভাবে অর্থ দাবি করেন। এটি প্রবাসীদের জন্য অনভিপ্রেত সমস্যা তৈরি করছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই বিষয়টি নজরে এনেছেন এবং পাবলিক পার্কিংয়ে কার ওয়াশের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন।

দূতাবাস প্রবাসী কর্মীদের অনুরোধ করেছে, এ ধরনের অযাচিত সমস্যার মুখোমুখি হলে সতর্ক থাকুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কম্পানির নির্দেশনা অনুসরণ করুন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  দোহা   দূতাবাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close