বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছাল আফগান কিশোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৯ পিএম

রোববার সকালে কাবুল থেকে আসা কেএএম এয়ারের ফ্লাইট আরকিউ-৪৪০১-এর ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে থাকা ১৩ বছরের আফগান কিশোর নিরাপদে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) পৌঁছায়। কিশোরটি কুন্দুজ শহরের বাসিন্দা।

বিমান অবতরণের সময় বিমানবন্দরের কর্মীরা কিশোরটিকে চারপাশে ঘোরাফেরা করতে দেখে নিরাপত্তা বাহিনীকে খবর দেন। এরপর তাকে টার্মিনাল ৩-এ আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর জানান, তিনি কেবল কৌতূহলবশত বিমানে চড়েছিলেন এবং ঝুঁকির ব্যাপারে সচেতন ছিলেন না।

এরপর ভারতীয় কর্তৃপক্ষ কিশোরটিকে সেই একই ফ্লাইটে আফগানিস্তানে ফেরত পাঠায়, যা দুপুর ১২:৩০ মিনিটে দিল্লি ত্যাগ করে।

বিমান ও নিরাপত্তা কর্মকর্তারা ল্যান্ডিং গিয়ার থেকে একটি ছোট লাল স্পিকার উদ্ধার করেছেন। তবে তল্লাশিতে কোনো বিস্ফোরক বা বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি।

ঘটনায় দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা ঘাটতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  আফগান   কিশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close