বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ফায়ার সার্ভিসের দগ্ধ সদস্যদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৮ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ৪:১৩ PM

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের তিন সদস্যের চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি টঙ্গীর দুর্ঘটনার রোগীদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

কেমিক্যাল গোডাউন অপসারণের বিষয়ে তিনি বলেন, ‘ কেমিক্যাল গোডাউন অপসারণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ‘৩ জনের শরীরে ৪০ শতাংশের বেশি বার্ন হওয়ায় তাদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। একজন আশঙ্কামুক্ত।’

প্রসঙ্গত, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরের টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সৃষ্ট আগুনে ফায়ার সার্ভিসের এক অফিসার ও চার জন ফায়ার ফাইটার দগ্ধ হন। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করে।

ঢাকা জোন-৩-এর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, বিস্ফোরণের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। এসময় তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিনজন ফায়ার ফাইটার দগ্ধ হন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ফায়ার সার্ভিস   সরকার   স্বরাষ্ট্র উপদেষ্টা   দগ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close